শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সিরিয়ার পুনরুদ্ধারে সমর্থন পুনর্ব্যক্ত করল ইসলামি সংস্থাগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দীর্ঘদিনের সংঘাত ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিভিন্ন ইসলামি সংস্থা ও মানবিক প্রতিষ্ঠান।

সাম্প্রতিক এক বৈঠকে ইসলামি বিশ্বের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সিরিয়ার বর্তমান মানবিক পরিস্থিতি, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দীর্ঘ সংঘাতের ফলে সিরিয়ার অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো লাখো মানুষ বাস্তুচ্যুত অবস্থায় মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। তাই জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন।

তারা খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহায়তা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে সিরিয়ার জনগণকে স্বাবলম্বী করে তুলতে টেকসই উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, কেবল মানবিক সহায়তাই নয়, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কূটনৈতিক ও আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগও জরুরি। একটি নিরাপদ ও স্থিতিশীল সিরিয়া গঠনে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকের শেষে ইসলামি সংস্থাগুলো সিরিয়ার পুনরুদ্ধার, পুনর্গঠন এবং মানবিক সহায়তা কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সূত্র: সিএএনএ [সিরিয়া আরব নিউজ এজেন্সি]

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ