শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

অবরোধে ইরানের বন্দরে যাওয়া ৪৮ জাহাজ ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত ২০ দিনে ইরানের বিভিন্ন বন্দরের দিকে যাওয়া মোট ৪৮টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। নৌ-অবরোধ কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য এসব করা হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (২ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সেন্টকমের তথ্য অনুযায়ী, আগের প্রতিবেদনে এই সংখ্যা ছিল ৪৪টি জাহাজ। নতুন হিসেবে আরও ৪টি জাহাজ যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ টি তে।

যুক্তরাষ্ট্র এপ্রিলের ১৩ তারিখ থেকে নৌ-অবরোধ কার্যকর করে, যা যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পরেই শুরু হয়। এই অবরোধ মূলত ইরানের সামুদ্রিক বাণিজ্যকে লক্ষ্য করে চালু করা হয়েছে।

ওয়াশিংটনের দাবি, ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পর থেকেই এই সংকটপূর্ণ জলপথে উত্তেজনা বাড়তে থাকে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ