বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

আসামে জয় পেয়েছেন মাওলানা বদরুদ্দিন আজমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসাম বিধান সভা নির্বাচনে বিন্নাকান্দি আসন থেকে জয় পেয়েছেন মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি আসাম জমিয়তের সভাপতি। এছাড়া অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর প্রধান।

বিভিন্ন দল ও স্বতন্ত্র ১০ জন মুসলিম প্রার্থীকে হারিয়ে জয় পান মাওলানা বদরুদ্দিন আজমল। তবে গত বিধানসভা নির্বাচনে তার দল ১৬টি আসন পেলেও এবার পেয়েছে মাত্র দুটি।

আসামের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম মাওলানা বদরুদ্দিন আজমল। একসময় লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রকিবুল হুসাইনের কাছে প্রায় ১০ লাখ ভোটে পরাজিত হন তিনি। তবে এবারের নির্বাচনে আবারও রাজ্য রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে এলেন দেওবন্দি ধারার আলোচিত এই আলেম।

২০০৪ সালে ‘অসম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ নামে রাজনৈতিক দল গঠন করেন মাওলানা বদরুদ্দিন আজমল। পরে ২০০৯ সালে দলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)’। ২০০৬ সালে দক্ষিণ সালমারা আসন থেকে জয়ী হয়ে প্রথমবার আসাম বিধানসভায় প্রবেশ করেন তিনি। পরে ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে ধুবরী লোকসভা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসাইনের কাছে বড় ব্যবধানে পরাজিত হন।

রাজনীতির পাশাপাশি বদরুদ্দিন আজমল একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার ‘আজমল ফাউন্ডেশন’ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের মাধ্যমে বহু মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ