শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

অভিনেতা থালাপতি বিজয় থেকে সমর্থন তুলে নিলো মুসলিম লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাওয়া অভিনেতা থালাপতি বিজয় থেকে সমর্থন তুলে নিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। এতে মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথগ্রহণ পড়েছে অনিশ্চয়তায়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলিম লীগ থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ক্ষমতাসীন—ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার। মুসলিম লীগের আসন দুটি। অপরদিকে ‘ভিসেকে’ নামে দলটিও জিতেছে দুটি আসন। থালাপতিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েও রাজ্যপালকে তারা কোনো চিঠি দেয়নি বলে জানা গেছে। সংবাদসূত্রে জানা যায়, দলটি তাদের মতামত পরিবর্তন করেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না-দেওয়ায় থালাপতি বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ১১৮ হয়নি। ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাদের দল।

সূত্র: জি নিউজ

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ