শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মালদ্বীপের হুলহুমালের লেগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল সাফারি বোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মালদ্বীপের হুলহুমালের লেগুনে নোঙর করা একটি সাফারি বোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে লেগুনের বিস্তীর্ণ অংশ।

শনিবার (৯ মে) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হুলহুমালের লেগুনের বাইরে নোঙর করা ‘এম্পেরর এক্সপ্লোরার’ নামে সাফারি বোটটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বোটজুড়ে ছড়িয়ে পড়ে। দূর থেকেও আকাশে উড়তে থাকা ঘন ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছিল।

মালদ্বীপ পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের সংবাদ পায়। খবর পাওয়ার পরপরই মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)-এর দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের পর ‘এম্পেরর এক্সপ্লোরার’-এর দুই নাবিককে চিকিৎসার জন্য হুলহুমালে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গুরুতরভাবে দগ্ধ হননি। তবে আগুনের তীব্রতায় সাফারি বোটটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে পুলিশ ও এমএনডিএফ যৌথভাবে অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ