শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

মসজিদে কুবা প্রাঙ্গণে চালকবিহীন বাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের মদিনায় মসজিদে কুবা-এর প্রাঙ্গণে চালকবিহীন বাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগকে নগর পরিবহনব্যবস্থায় নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

পরীক্ষামূলক এ সেবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত সেন্সর সিস্টেম এবং উচ্চক্ষমতাসম্পন্ন নির্ভুল ক্যামেরা প্রযুক্তির ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে যানবাহনটি আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে সক্ষম হবে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব বর্তমানে ভিশন ২০৩০-এর আওতায় প্রযুক্তিনির্ভর নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে ব্যাপক বিনিয়োগ করছে। পরিবহন খাতেও দেশটি দ্রুত আধুনিকায়নের পথে এগোচ্ছে। এরই অংশ হিসেবে আগে থেকেই মক্কায় আল-মাশায়ের আল-মুকাদ্দাসাহ মেট্রো লাইন এবং হারামাইন হাই-স্পিড রেলওয়ে-এর মতো আধুনিক পরিবহন ব্যবস্থা চালু রয়েছে।

এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায়ও ব্যাপক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে সৌদি সরকার। স্মার্ট কার্ড, ডিজিটাল গাইডেন্স, এআইভিত্তিক ভিড় নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় যানবাহন ও রোবট প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

ঐতিহাসিক গুরুত্বের দিক থেকেও মসজিদে কুবা মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) হিজরতের পর এই মসজিদ প্রতিষ্ঠা করেন। ইসলামের ইতিহাসে এটিকে প্রথম মসজিদ হিসেবে গণ্য করা হয়। প্রতিদিন হাজারো মুসল্লি ও দর্শনার্থী এখানে আসেন। ফলে এই এলাকায় আধুনিক পরিবহন ব্যবস্থা চালু হলে দর্শনার্থীদের যাতায়াতে নতুন সুবিধা যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: হারামাইন আর্কাইভ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ