শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

যুক্তরাষ্ট্রে ট্রেনের বগি থেকে উদ্ধার ৬ লাশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর লারেডোতে একটি মালবাহী ট্রেনের বগি থেকে ৬ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল রোববার (১০ মে) স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

লারেডো পুলিশ বিভাগের তথ্য কর্মকর্তা হোসে এসপিনোজা জানান, স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে ইউনিয়ন প্যাসিফিক রেলইয়ার্ডে একটি কার্গো ট্রেনের বক্সকারের ভেতর মরদেহগুলো পাওয়া যায়। লারেডো শহরটি সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে এবং মেক্সিকো সীমান্তের কাছাকাছি অবস্থিত। খবর সিএনএন-এর।

পুলিশের মুখপাত্র জো বায়েজা জানান, কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।

পুলিশ জানায়, রেলইয়ার্ডের এক কর্মচারী বিকেল ৩টার দিকে ফোন করে বিষয়টি জানান। নিয়মিত পরিদর্শনের সময় ট্রেনের বগির ভেতর মরদেহগুলো দেখতে পান কর্মীরা।

হান্টাভাইরাস আক্রান্ত জাহাজের নতুন গন্তব্য, যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি
রোববার লারেডোতে তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের বেশি ছিল। তবে অতিরিক্ত গরমেই তারা মারা গেছেন কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউনিয়ন প্যাসিফিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্তে সহযোগিতা করছে।

মৃত ব্যক্তিদের বয়স ও অভিবাসন-সংক্রান্ত অবস্থা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানিয়েছে, লারেডো পুলিশ বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন (এইচএসআই) এবং টেক্সাস রেঞ্জার্স যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ