বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

যে কোনো মুহূর্তে আবারও ইরানে হামলার কথা ভাবছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় যে কোনো মুহূর্তে ইরানে আবারও হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (১২ মে ২০২৬) কয়েকটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের চেয়ে এ মুহূর্তে হামলার ব্যাপারে তাকে সিরিয়াস মনে হচ্ছে।

সূত্র জানায়, ইরান দাবি না মানায় হতাশ হয়েছেন ট্রাম্প। অপরদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে গেছেন। তার মতে ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে, এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তেহরান কি সত্যিকার অর্থে আলোচনা চায় কি না।

সূত্রগুলো বলেছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর জন্য বলছেন। তাদের মতে, হামলা হলে ইরান আরও দুর্বল হবে এবং তারা আলোচনার টেবিলে বসবে। তবে আরেক পক্ষ কূটনীতিকে আরও সময় দেওয়ার কথা বলছেন।

যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পাকিস্তানের মধ্যস্থতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন বলে জানিয়েছে সূত্রগুলো। তারা বলেছেন, ট্রাম্প যে খুশি নন সেই বার্তা পাকিস্তান ইরানের কাছে পৌঁছে দিচ্ছে কি না এ নিয়ে তারা সন্দিহান।

তারা আরও মনে করেন, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে যা বলে তার মধ্যে যেগুলো ইতিবাচক শুধুমাত্র সেগুলোই মার্কিনিদের কাছে বলা হয়। অর্থাৎ তারা ইতিবাচকভাবে সবকিছু তুলে ধরছে। যার সঙ্গে বাস্তবতার মিল নেই।

সূত্র: সিএনএন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ