বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির মহাকাশ ও বায়ুমণ্ডল গবেষণা সংস্থা ‘পাকিস্তান মহাকাশ ও ঊর্ধ্ব বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো)’।

মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের নতুন চাঁদ ১৭ মে রাত ১টা ১ মিনিটে জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বরাতে খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

সুপারকোর হিসাব অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট। দেশটির উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত ও চাঁদাস্তের ব্যবধান প্রায় ৬০ মিনিট হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি বলেছে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অনুকূল। তবে এটি আবহাওয়া ও দিগন্তের দৃশ্যমানতার ওপরও নির্ভর করবে।

এ হিসাবে ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হতে পারে এবং সে অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। সংস্থাটি জানিয়েছে, নির্ভরযোগ্য সাক্ষ্য ও দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া পর্যবেক্ষণের ভিত্তিতে ইসলামি মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার এখতিয়ার শুধু এই কমিটিরই রয়েছে। তারা খালি চোখে চাঁদ দেখাকেও আমলে নিবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ