বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

‘ইরান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজন নেই’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরান যুদ্ধ শেষ করা বা হরমুজ প্রণালীর পরিস্থিতি সামলাতে চীনের সাহায্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হবার সময় তিনি এ কথা বলেন।  

বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়াটার্স।

ওয়াশিংটন ছাড়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান বিষয়ে আমাদের কোনো সাহায্যের দরকার নেই। আমরা  যেকোনো ভাবেই হোক, ইরানের উপর জয়ী হবই। শান্তিপূর্ণভাবে না-হলে, ভিন্ন পথ বেছে নিব।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শেষ করার বিষয়ে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ কমাক। অন্যদিকে দাবি জানিয়েছে, ইরান যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং সব ফ্রন্টে সংঘর্ষ বন্ধের।

এসব দাবিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

এদিকে সূত্রের বরাতে জানা গেছে, ইরান ইরাক ও পাকিস্তানের সঙ্গে তেল ও এলএনজি রপ্তানির নতুন চুক্তি করছে, যা হরমুজ প্রণালীর ওপর তাদের প্রভাব আরও স্থায়ী করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

যুক্তরাষ্ট্রের দাবি, কোনো দেশই যেন এই অঞ্চলের নৌ-রুট ব্যবহারের জন্য টোল আরোপ করতে না পারে, এ বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একমত হয়েছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ