শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি: হতাহতের ঘটনায় নিহত ১১১, আহত ৭২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ ধুলিঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ১১১ জনের নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৭২ জন।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় রাজ্যের অন্তত ২৬টি জেলায় আকস্মিক এই দুর্যোগ আঘাত হানে এবং ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, ১৩ মে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে আহত-নিহত মানুষ ছাড়াও, ১৭০টি গবাদিপশুর মৃত্যু এবং ২২৭টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য় পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কারও মৃত্যু হয়েছে গাছ ভেঙে, আবার কেউ ভবন বা দেওয়াল ধ্বসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। বজ্রপাতেও বহু মানুষ নিহত হয়েছেন। পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল চেইনস ও ক্রেন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরাচ্ছে।

ত্রাণ কমিশনারের দপ্তর জানিয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তা নরেন্দ্র এন শ্রীবাস্তব জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা দল মোতায়েন করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে ঘরবাড়ি, কৃষিজমি এবং বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়টি হঠাৎ শুরু হয়। স্থানীয় বাসিন্দা রাম কিশোর বলেন, ‘কয়েক মিনিটের মধ্যে পুরো আকাশ অন্ধকার হয়ে যায়। টিনের ছাদ উড়ে যাচ্ছিল, মানুষ ঘরের দিকে ছুটছিল। সন্ধ্যাজুড়ে গাছ ভেঙে পড়ার শব্দ শুনেছি।’

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ভাদোহি। সেখানে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, বহু এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফতেহপুর জেলায় নিহত হয়েছেন অন্তত নয়জন, আহত হয়েছেন আরও ১৬ জন। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু খাগা তহসিলেই পাঁচ নারীসহ আটজনের মৃত্যু হয়েছে। সদর তহসিলে বাড়ির দেওয়াল ধ্বসে আরও একজন নারী প্রাণ হারিয়েছেন।

এদিকে ঝড়ের তাণ্ডবে গঙ্গা নদীর ঘাট এলাকায় কয়েকজন নদীতে পড়ে গেলেও পরে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের কর্মকর্তা, রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ এবং বিমা কোম্পানিগুলোকে ক্ষয়ক্ষতির জরিপ করে দ্রুত বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ