শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইরান ও আরব দেশগুলোর মাঝে সমঝোতা-চুক্তির কথা ভাবছে সৌদি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরান ও অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে সমঝোতামূলক চুক্তি বিষয়ে ভাবছে সৌদি আরব। এমন চুক্তি হলে এক দেশ অপর দেশে হামলা না চালানোর প্রতিশ্রুতি দেবে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হওয়ার পর যেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য এমন চুক্তির বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুজন পশ্চিমা কূটনীতিক।

তারা বলেছেন, সৌদি আরব ১৯৭০ সালের ‘হেলেনস্কি প্রক্রিয়ার’ আদলে চুক্তির পরিকল্পনা করছে। ওই প্রক্রিয়ায় ইউরোপে স্নায়ু যুদ্ধের অবসান ঘটেছিল।

এক আরব কূটনীতিক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ইরানসহ বেশিরভাগ আরব ও মুসলিম দেশ এ ধরনের চুক্তিকে স্বাগত জানাবে। তবে তিনি সঙ্গে সতর্কতা দিয়ে বলেছেন, চুক্তিতে কোন কোন দেশ যুক্ত হবে সেটির ওপর এটির সফলতা নির্ভর করবে।

এ মুহূর্তে দখলদার ইসরায়েল ও ইরানকে একসঙ্গে চুক্তিতে আনা যাবে না। কিন্তু ইসরায়েলকে চুক্তির বাইরে রাখলেও সমস্যা। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিগ্রহ ও দ্বন্দ্বের অন্যতম কারণ হলো ইসরায়েল।

আরব এ কূটনীতিক আরও বলেছেন, ভৌগলিকভাবে ইরান সৌদির পাশেই অবস্থান করবে। তাই সৌদি এখন এমন চুক্তির ব্যাপারে তাগাদা দিচ্ছে।

সৌদির এ পরিকল্পনাতে সমর্থন জানিয়েছে ইউরোপের দেশগুলো। তারা মনে করে, আর কোনো হামলা হবে না, ইরানকে এ গ্যারান্টি দেওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হবে এমন চুক্তি।

তবে সংযুক্ত এ চুক্তিতে যোগ দিবে কি না এ নিয়ে শঙ্কা রয়েছে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ