বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধবিরতি নিয়ে জটিলতা থাকলেও শিগগির খুলে যাবে হরমুজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে কিছু জটিলতা দেখা দিলেও, অল্প কিছু দিনের মধ্যেই উভয় দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই গ্রীষ্মের শেষেই হরমুজ প্রণালি খুলে যাবে কিংবা আগের অবস্থায় আসবে বলে আশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের ক্যামেরন শহরে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস রাইট বলেন—‘হরমুজ অবরুদ্ধ রাখার মাধ্যমে ইরান যদি বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে চায়, তাহলে এই প্রণালিকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র বল প্রয়োগ করতে পারে; তবে কাজটি সহজ নয়। এখানে কূটনীতিই সর্বোত্তম বিকল্প।’

প্রসঙ্গত, পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথগুলোর একটি। বিশ্বের মোট চাহিদার এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই পথ দিয়ে প্রবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতা শুরু হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ