শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮


ট্রাম্পের চীন সফরে হওয়া চুক্তিগুলো এখনো ‘প্রাথমিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরে হওয়া শুল্ক, কৃষি ও বিমান খাতসংক্রান্ত সমঝোতাগুলো এখনো ‘প্রাথমিক’ পর্যায়ে রয়েছে। 

শনিবার (১৬ মে) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। দুই দিনের সফর শেষে শুক্রবার বেইজিং ছাড়েন ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে জাঁকজমকপূর্ণ আয়োজন ও ইতিবাচক বক্তব্য থাকলেও বাণিজ্য ও বিনিয়োগে সুনির্দিষ্ট ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি। এ নিয়ে বিশ্বব্যাপী নানা গুঞ্জন চলছে।

অবশেষে এক দিন পর চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশ একটি ইনভেস্টমেন্ট বোর্ড এবং ট্রেড বোর্ড গঠনে সম্মত হয়েছে। এসব বোর্ড পারস্পরিক পণ্যভিত্তিক শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করবে।

এ ছাড়া কৃষিপণ্যসহ আরও কিছু অনির্দিষ্ট পণ্যে শুল্ক হ্রাস নিয়েও আলোচনা হবে বলে জানানো হয়েছে।

কৃষিখাতে অশুল্ক বাধা এবং বাজারে প্রবেশসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে একসঙ্গে কাজ করার কথাও জানিয়েছে বেইজিং।

সূত্র: রয়টার্স

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ