বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

‘ঝড়ের পূর্বে নীরবতা’ লিখে ট্রাম্পের রহস্যময় পোস্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে—এমন আশঙ্কা কদিন ধরে। এবারের হামলা আগের চেয়ে ভয়ংকর হবে এমনটাই বিশ্লেষকদের ধারণা।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম—ট্রুথ স্যোশ্যালে এআই ছবিসহ ‘ঝড়ের পূর্বে নীরবতা’ একটি পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে শোনা যাচ্ছে নানাজনের নানা মন্তব্য।  

রোববার (১৭ মে) সকালে এ পোস্ট করেন তিনি। এআই ছবিতে দেখা যাচ্ছে একটি যুদ্ধজাহাজে নৌবাহিনীর এক অ্যাডমিরালের সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। আর পেছনে রয়েছে ইরানের একটি জাহাজ।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরানের সঙ্গে তাদের টানা ৪০ দিন যুদ্ধ চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত ৮ এপ্রিল প্রথম দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। এ সময় শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন।

কিন্তু দুই দেশের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় যুদ্ধবিরতিটি এখন হুমকির মুখে পড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে আগামী এক সপ্তাহের মধ্যে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরজন্য ব্যাপক প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

জানা গেছে, ট্রাম্প তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকেই আসতে পারে নতুন সিদ্ধান্ত।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ