বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে শিশুদের ক্যানসার হাসপাতালের কাছে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করেছে তেহরান। তাদের অভিযোগ, পশ্চিম ইরানের আহওয়াজ শহরে এক হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হাসপাতালে শিশুদের ক্যানসার চিকিৎসার বিশেষ বিভাগও রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, হামলার জেরে হাসপাতাল খালি করে দিতে হয়েছে। হাসপাতালের বাইরে রাস্তায় জড়ো হয়েছেন অসুস্থ শিশুদের অভিভাবকেরা।

আমেরিকা-ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে পশ্চিম এশিয়া জুড়ে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন ধরে ইরানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে আমেরিকা। চলছে ক্ষেপণাস্ত্র বর্ষণ।

পশ্চিম ইরানের আহওয়াজ শহরেও বিস্ফোরণ হয়েছে। ইরানি সংবাদসংস্থা মেহের জানায়, ওই হামলার জেরে শাহিদ বাঘেই হাসপাতাল খালি করে দেওয়া হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেন কেরমানপোরও জানিয়েছেন, হাসপাতালের কাছেই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। গণমাধ্যমে তিনি জানান, আপাতত সঙ্কটজনক রোগীদেরই হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাবে একটি স্কুলে হামলা চালিয়েছিল আমেরিকা। মার্কিন ক্ষেপণাস্ত্র হানায় ১৭৫ জনের মৃত্যু হয়, তার মধ্যে বেশির ভাগই ছিল ছোট ছোট শিশু। 

পরে ওই হামলার দায়স্বীকারও করে আমেরিকা। জানায়, ভুলবশত ওই হামলা হয়েছিল। বুধবার রাতে ইরানের একটি সেনাছাউনিতেও হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইরানের হাসপাতালের কাছে হামলার অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেনি মার্কিন বাহিনী।

আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা করছে। 

মার্কিন সেনাবাহিনী আরও জানিয়েছে, ইরানমুখী একটি খালি ট্যাংকারেও তারা হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। হামলার জেরে জাহাজটি অচল হয়ে গিয়েছে।

সেটি বর্তমানে আর ইরানের দিকে এগোচ্ছে না বলে দাবি আমেরিকার। অন্য দিকে, ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি)-র দাবি, তারা আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ