শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নিউজিল্যান্ডে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলনে রাবেতা মহাসচিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে অনুষ্ঠিত ‘নাগরিকত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান’ (Citizenship and Shared Living) শীর্ষক এক আন্তঃধর্মীয় সম্মেলনে অংশ নিয়েছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের (রাবেতাতুল আলাম আল-ইসলামী) মহাসচিব এবং মুসলিম উলামা পরিষদের সভাপতি শায়খ ড. মুহাম্মদ আল-ঈসা।

রোববার (১৯ জুলাই) নিউজিল্যান্ডের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন ধর্মের প্রতিনিধির পাশাপাশি দেশের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ড. আল-ঈসা বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য "প্রতিরোধমূলক শান্তি কর্মসূচি" (Preventive Peace) জোরদার করা, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা এবং মানবিক ও জাতীয় অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে সম্মিলিত সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বহুধর্ম ও বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপই শান্তিপূর্ণ সহাবস্থানের প্রধান ভিত্তি।

তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগের বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে জাতিসংঘের নিউইয়র্ক সদর দপ্তরে অনুষ্ঠিত "পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধন" (Building Bridges Between East and West) উদ্যোগ এবং জাতিসংঘের জেনেভা কার্যালয়ে আয়োজিত "বিশ্বব্যাপী তরুণদের উগ্রবাদ ও সহিংস চিন্তা থেকে সুরক্ষা" শীর্ষক উদ্যোগের উল্লেখ করেন।

ড. আল-ঈসা জানান, এসব উদ্যোগের ধারাবাহিকতায় বিভিন্ন দেশে বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যার ইতিবাচক ও পরিমাপযোগ্য ফলাফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা এবং আন্তধর্মীয় সংলাপের বিকল্প নেই।

বক্তব্যের শেষাংশে তিনি নিউজিল্যান্ডের সমাজে বিদ্যমান জাতীয় ঐক্য, সামাজিক সংহতি এবং বৈচিত্র্যের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সংস্কৃতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, নিউজিল্যান্ডের এই অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য দেশের জন্যও সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সূত্র: রাবেতার ফেসবুক পেইজ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ