বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮


ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের নির্দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ‘ফাস্ট-ট্র্যাক’ বা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেদেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।

যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়

তিনি আরও জানান, এই বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত উল্লেখ করে মোদি বলেন, যারা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ