শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের শাহি ইমাম মাওলানা আহমদ বুখারি ১৯ বছর আগের একটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মামলায় শুক্রবার (২৪ জুলাই) আদালতে আত্মসমর্পণ করেছেন।

আদালতে আত্মসমর্পণের পর প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট কবিতা আগারওয়াল তার জামিন মঞ্জুর করেন। দুইজন জামিনদারের মাধ্যমে ২০ হাজার রুপি করে বন্ড জমা দেওয়ার পর তিনি জামিন পান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে আদালতে হাজির না হওয়ায় আহমদ বুখারির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

প্রসিকিউশন কর্মকর্তা কে সি মৌর্য জানান, ২০০৭ সালের ১০ এপ্রিল উত্তর প্রদেশের খাতাউলি থানায় আহমদ বুখারি ও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ১৭১ ও ১৮৮ ধারায় মামলাটি করা হয়, যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট।

অভিযোগে বলা হয়, নির্বাচনি প্রচারণার সময় প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ছাড়াই হেলিকপ্টারে খাতাউলিতে এসে একটি জনসভায় বক্তব্য দেন আহমদ বুখারি। এর মাধ্যমে তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ আনা হয়।

প্রসিকিউশনের দাবি, ঘটনার পর পুলিশ মামলা দায়ের করলেও বারবার সমন ও জামিনযোগ্য পরোয়ানা জারি হওয়ার পরও তিনি আদালতে হাজির হননি। অবশেষে শুক্রবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

সূত্র: মুসলিম মিরর

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ