শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মদিনার মসজিদে নববীর বিশিষ্ট কুরআন শিক্ষক ও প্রখ্যাত কারী শাইখ কারিম হাসুনা শনিবার (২৫ জুলাই) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মসজিদে নববিতে দীর্ঘদিন ধরে কুরআন শিক্ষাদানের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। তার অন্যতম বিশিষ্ট ছাত্র হলেন মক্কার মসজিদুল হারামের ইমাম শাইখ আল-ওয়ালিদ আশ-শামসান।

জানা গেছে, মরহুমের জানাজা মসজিদে নববীতেই অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালে আলেম-ওলামা, কুরআনের শিক্ষার্থী এবং মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

কুরআনের খেদমত ও তেলাওয়াত শিক্ষায় শায়খ কারিম হাসুনার অবদান মুসলিম বিশ্বে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

সূত্র: হারামাইন আর্কাইভ

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ