শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভারতে এবার ৬৫০ বছরের পুরনো মসজিদকে মন্দির দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতে উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ও জ্ঞানবাপীর ঘটনার পর এবার পশ্চিমবঙ্গের মালদহে প্রায় ৬৫০ বছরের পুরোনো ঐতিহাসিক ‘আদিনা মসজিদ’ ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ মসজিদটিকে প্রাচীন মন্দির হিসেবে দাবি করে চত্বরের বাইরে বড় ধরনের শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে।

এক বিজেপি নেতার নেতৃত্বাধীন সংগঠনটির এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) তথ্য অনুযায়ী, মালদহের পান্ডুয়ায় অবস্থিত এই আদিনা মসজিদটি ১৩৭৩ সালে সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন। মধ্যযুগে এটি উপমহাদেশের বৃহত্তম মসজিদগুলোর একটি হিসেবে পরিচিত ছিল।

তবে বিজেপি ও সমমনা সংগঠনগুলোর দাবি, আদিনাথ মন্দিরের ধ্বংসাবশেষ ও সেখানে থাকা হিন্দু-বৌদ্ধ ধর্মীয় প্রতীক ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল। পূর্বে বিজেপিদলীয় রাজ্যসভার সদস্য সমীক ভট্টাচার্য বিষয়টি নিয়ে লোকসভায় আলোচনার সূচনা করেছিলেন।

ইতোমধ্যেই মসজিদ চত্বরের পাশে পূজা-অর্চনা শুরু করেছে উক্ত সংগঠনটি। পাশাপাশি এএসআই-এর বিস্তারিত প্রতিবেদন চেয়ে তারা খুব শিগগিরই কলকাতা হাইকোর্টে আইনি আবেদনের কথা জানিয়েছে।

অন্যদিকে, এই ঘটনার কড়া সমালোচনা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম)। সিপিআই-এম নেতা মহম্মদ সেলিম অভিযোগ করে বলেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিল ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির উদ্দেশ্যেই বিজেপি এবং আরএসএস এই বিতর্ক উসকে দিচ্ছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ