মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব শরিয়াহ (অনলাইন) প্রোগ্রামে ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ প্রোগ্রামে শর্ত পূরণকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খাদিমুল হারামাইন শরিফাইনের বাদশাহ আবদুল্লাহ ইবনে আবদুল আজিজের ওয়াক্‌ফের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাবৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক ই-লার্নিং প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে ইসলামী শরিয়াহ শিক্ষা পৌঁছে দেওয়া এবং অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী অনলাইনে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করাই এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য।

প্রোগ্রামটির আওতায় মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ব্যাচেলর ডিগ্রি প্রদান করা হবে। অনুমোদিত একাডেমিক পাঠ্যক্রম অনুসারে পূর্ণাঙ্গ শিক্ষাকার্যক্রম পরিচালিত হবে এবং বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে ক্লাস করার সুযোগ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ এবং উপস্থিতি-ভিত্তিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সনদ প্রদান করা হবে।

এছাড়া যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাদশাহ আবদুল্লাহ ইবনে আবদুল আজীজ (রহ.)-এর ওয়াক্‌ফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। আবেদন লিংক: https://bit.ly/44ORbA0. আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ