মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিভিন্ন দেশের ও ভিন্ন জাতীয়তার মানুষের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (IACAD) জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে মোট ৫ হাজার ৫১১ জন ইসলাম গ্রহণ করেছেন।

বিভাগটির তথ্য অনুযায়ী, ইসলাম গ্রহণকারী ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন দেশ ও ভিন্ন সাংস্কৃতিক পটভূমি থেকে এসেছেন। ব্যক্তিগত গবেষণা, পর্যবেক্ষণ এবং ইসলামের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

নওমুসলিমদের ধর্মীয় জীবন সহজ করতে IACAD বিভিন্ন ভাষায় বিশেষ দাওয়াহ ও প্রশিক্ষণমূলক কর্মসূচি পরিচালনা করছে। এসব কর্মসূচির মাধ্যমে ইসলাম গ্রহণকারীদের মৌলিক আকিদা, ইবাদত, ইসলাসি নৈতিকতা এবং দৈনন্দিন জীবনযাপনের বিধান সম্পর্কে প্রাথমিক শিক্ষা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ইসলামী জীবন শুরু করতে পারেন।

কর্তৃপক্ষের মতে, দুবাইয়ের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক পরিবেশ বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে ইতিবাচক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের সুসংগঠিত সহায়তা ও দিকনির্দেশনা নওমুসলিমদের ইসলামি জীবনধারায় অভ্যস্ত হতে সহায়ক হচ্ছে।

IACAD আরও জানিয়েছে, বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য পরিচিতিমূলক ও সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক মানবিক সম্পর্ক আরও জোরদার করা।

সূত্র: গালফ উর্দু মিডিয়া

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ