মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসামে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য বদরুদ্দিন আজমল। তাঁর উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) শিৱসাগর জেলার রুদ্রসাগর পঞ্চায়েতে বন্যাদুর্গত মানুষের জন্য পাঁচ দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়েছে।

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকট দেখা দেওয়ায় নানা ধরনের রোগব্যাধির ঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, স্বাস্থ্য শিবিরে বন্যাকবলিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। আগামী পাঁচ দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় চিকিৎসক দল এলাকায় অবস্থান করে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করবে।

মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, দুর্যোগের এ কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে এবং তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র ও এর উপনদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় আসামের বিভিন্ন জেলা বন্যায় আক্রান্ত হয়। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং অনেক এলাকায় স্বাস্থ্যসেবাসহ মৌলিক সেবায় বিঘ্ন ঘটে। এমন প্রেক্ষাপটে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-সেবামূলক প্রতিষ্ঠানের ত্রাণ ও চিকিৎসা সহায়তাও অব্যাহত রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ