আন্তর্জাতিক ডেস্ক
সৌদির বিভিন্ন অংশে বুধবার শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যাসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা কথা জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
বুধবার (২৯ জুলাই) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশে প্রতিকূল পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। দমকা ও ধূলিঝড় বাতাস ঐ এলাকাগুলোর পাশাপাশি পূর্বাঞ্চল, রিয়াদ এবং মদিনা অঞ্চলের কিছু অংশকেও প্রভাবিত করবে।
লোহিত সাগরের উত্তর ও মধ্য অংশে উত্তর-পশ্চিম থেকে পশ্চিমমুখী বাতাস এবং দক্ষিণ অংশে ঘণ্টায় ১৫-৫০ কিমি বেগে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পশ্চিমমুখী বাতাস বইবে বলে আশা করা হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢেউয়ের উচ্চতা ০.৫ মিটার থেকে ২ মিটারের বেশি হতে পারে এবং সমুদ্রের অবস্থা শান্ত থেকে উত্তাল পর্যন্ত পরিবর্তিত হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, আরব উপসাগরের উত্তর ও মধ্য অংশে উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২-৩০ কিমি বেগে বাতাস বইবে, যা সন্ধ্যায় পরিবর্তিত হয়ে ঘণ্টায় ৫-১৫ কিমি বেগে দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বইবে।
উপসাগরের দক্ষিণ অংশে, ঘণ্টায় ১০-৫০ কিমি গতিবেগের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পশ্চিমমুখী বাতাস সন্ধ্যায় উত্তর থেকে উত্তর-পূর্বমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢেউয়ের উচ্চতা ০.৫ মিটার থেকে ২ মিটারের বেশি পর্যন্ত হবে এবং সমুদ্র শান্ত থেকে উত্তাল থাকতে পারে।
সূত্র: সৌদি গেজেট
আইও/