মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু শিক্ষার্থীসহ অন্তত ১৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাওলানা মাহমুদ আসাদ মাদানি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী ছিলেন, যারা পাঠগ্রহণের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়েছিল। এ হৃদয়বিদারক ঘটনা গোটা দেশকে শোকাহত করেছে এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।

মাওলানা মাদানি ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বলেন, কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সোমবার লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একটি প্রশিক্ষণকেন্দ্র ও শিক্ষার্থীদের কার্যক্রম পরিচালিত হতো। আগুনে বহু শিক্ষার্থী আটকা পড়েন এবং প্রাণ বাঁচাতে কেউ কেউ ভবন থেকে লাফিয়ে পড়েন। উদ্ধার অভিযান শেষে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ