রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপানস্ত্র হামলা বাগেরহাটে মধ্যরাতে ইমামের উপর হামলা, টাকা-মোবাইল ছিনতাই তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর ওপর ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত জমিয়তের উত্তরা পূর্ব থানা কমিটি পুনর্গঠন তিস্তার পানি কমলেও কমছে না ভাঙন ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্প ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভেনেজুয়েলার ধ্বংসস্তুপের নিচ থেকে ১৮ দিনের একটি নবজাতক অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবং এর কিছুক্ষণ পর তার মাকেও উদ্ধার করা হয়। 

শনিবার (২৭ জুন) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শুক্রবার রাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে নবজাতককে উদ্ধার করে বাইরে আনার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে কম্বলে মোড়ানো শিশুটিকে সতর্কতার সঙ্গে একজনের কাছ থেকে আরেকজনের কাছে তুলে দেওয়া হয়।

ভিডিওটি প্রকাশ করেছেন উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো। ক্যাপশনে তিনি জানান, নবজাতকটির বয়স মাত্র ১৮ দিন। টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পরও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পরে একই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে শিশুটিকে তার মায়ের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।
চিকিৎসকদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে মা নিজের শরীর বা অন্য কোনো বস্তু দিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন। এ কারণেই শিশুটি অক্ষত থাকতে পারে।
উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ