রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপানস্ত্র হামলা বাগেরহাটে মধ্যরাতে ইমামের উপর হামলা, টাকা-মোবাইল ছিনতাই তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর ওপর ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত জমিয়তের উত্তরা পূর্ব থানা কমিটি পুনর্গঠন তিস্তার পানি কমলেও কমছে না ভাঙন ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্প ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন-ইসরায়েল কাঠামোগত চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। খবর শাফাক নিউজের।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ট্রাম্প বলেছেন, চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ওয়াশিংটন কাজ করবে। একই সঙ্গে লেবাননের অর্থনীতি এবং বৈধ নিরাপত্তা বাহিনীকে সহায়তা দেওয়া হবে, যাতে দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আবারও সক্রিয় ভূমিকা রাখতে পারে।

ট্রাম্প আরও জানান, শিগগিরই ওয়াশিংটনে প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে।

জবাবে আউন ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, লেবানন সরকার চুক্তি বাস্তবায়নে নিজেদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ইসরায়েলকে দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারে চাপ দেবে যুক্তরাষ্ট্র, যাতে লেবাননের সেনাবাহিনী আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত মোতায়েন হতে পারে।

গত ২৬ জুন ওয়াশিংটনে স্বাক্ষরিত এই চুক্তিতে ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, লেবাননের সেনাবাহিনীর মোতায়েন এবং রাষ্ট্রের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার পরিকল্পনা রয়েছে।

তবে প্রেসিডেন্ট আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম চুক্তিকে সমর্থন করলেও হিজবুল্লাহসহ কয়েকটি রাজনৈতিক দল এটি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, চুক্তিটি ইসরায়েলের পক্ষে বেশি সুবিধাজনক এবং এতে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা নেই।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ