বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন

সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার সময় একজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, নিহত ওই ব্যক্তি ইয়েমেনের নাগরিক। তিনি সৌদি আরবে বসবাস করতেন।

সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা তায়েফ লক্ষ্য করে একটি ড্রোন উৎক্ষেপণ করেছিল। সেটি প্রতিহত করার সময় ওই হতাহতের ঘটনা ঘটে। আহত দুজনের পরিচয় বা তাদের আঘাতের মাত্রা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

চলতি মাসে সৌদি আরবে হুথিদের হামলা জোরদার হওয়ার পর এটি দেশটিতে প্রথম প্রাণহানির ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনের হুথিরা এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবও নিয়মিত এসব হামলা প্রতিহত করার দাবি করে আসছে।

এদিকে, ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় সৌদির ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা বা ইন্টারসেপ্টর কমে আসছে। এতে মহা বিপাকে পড়েছে রিয়াদ। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে তারা।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ