বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করবে না হুথিরা, দাবি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে। ওয়াশিংটন হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করলেও তাদের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলা বেড়েই চলেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে ট্রাম্পের এই দাবি সামনে আসে। 

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট জানান, ট্রাম্প তাকে বলেছেন, ওয়াশিংটন ‘হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে’।

ট্রে ইয়িংস্ট জানান, ট্রাম্প তাকে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ইরানিদের ‘ভালো আচরণ করাই মঙ্গলজনক’। ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্তও ট্রাম্প বিবেচনা করছেন বলে ইয়িংস্ট জানান।

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা থেকে বিরত রয়েছে হুথিরা। গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় তিনি বলেছিলেন, হুথিরা যুক্তরাষ্ট্রকে ফোন করে জানিয়েছে, তারা লড়াই করতে চায় না এবং যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, সেটিও চায় না।

ট্রাম্পের সর্বশেষ বক্তব্য এমন সময়ে এল, যখন সৌদি আরব হুথিদের হামলার মুখে রয়েছে। শনিবার সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া যায়। একই সময়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে হুথিরা দ্রুত বিভিন্ন এলাকা দখল করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরান নিয়ে ট্রাম্প এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন বলে জানিয়েছে ফক্স নিউজ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের বিমান হামলা শুরু করে। এরপর প্রায় সাত মাস ধরে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা চলছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ