বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন

সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপি ও আল-জাজিরার।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-এইস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণগুলো ঘটে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। 

তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আলেপ্পোতে বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী সানাকে বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন।

আলেপ্পো থেকে আল-জাজিরার প্রতিবেদক ওবায়দা হিত্তো জানান, প্রথম বিস্ফোরণের পর সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। 

তিনি বলেন, কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকারী গাড়ি যেতে দেখা গেছে।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব আপাতত বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়ার সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে বলেন, তারা ‘প্রচণ্ড বিস্ফোরণের’ শব্দ শুনেছেন। পরে বাড়ির ছাদে উঠে দূরে ‘বড় আগুনের শিখা’ দেখতে পান।

এর আগে চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। 

এর এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়ি বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ