সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিমদের কাছ থেকে পাওয়া দোয়া, ভালোবাসা ও উৎসাহের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন মার্কিন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর লিন্ডসে মেরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। ভিডিওতে তিনি জানান, সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে স্পর্শ করেছে তা হলো—অনেক মুসলিমের সঙ্গে তার কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়নি। তবু তারা তার জন্য দোয়া করছেন, তার খোঁজখবর নিচ্ছেন এবং ভালোবাসা ও সাহস জোগানো বার্তা পাঠাচ্ছেন।