বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, প্রাণহানি বেড়ে ৬৪ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা এফে এ তথ্য জানিয়েছে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি রেল পরিচালনাকারী সংস্থা আইরিওর একটি ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্য দ্রুতগতির ট্রেনটিতে ছিলেন ৩৯৭ জন।

তবে থেমে থাকা আইরিওর ট্রেনটির পেছনে অন্য দ্রুতগতির ট্রেনটি ধাক্কা দিয়েছিল কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেনের সংবাদমাধ্যমকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত জানুয়ারিতে আদামুজে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার চেয়েও এবারের পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আদামুজের ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।

দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চলছে। হতাহতের চূড়ান্ত সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ