আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার ও দাঈ মাওলানা তারিক জামিল উজবেকিস্তান সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে তিনি দেশটির ঐতিহাসিক শহর সামরকন্দে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গত ২৭ অক্টোবর শুরু হওয়া তাঁর এ সফর চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। মধ্য এশিয়ার সমৃদ্ধ ইসলামি ঐতিহ্য, ইতিহাস ও দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
সফরের শুরুতে মাওলানা তারিক জামিল ও তাঁর সফরসঙ্গীরা নিরাপদে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছান। সেখানে কাজী মুফতি রহমতুল্লাহ তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
সফরসংশ্লিষ্ট সামাজিক যোগাà¦