বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, দেশের স্বার্থে শুধু তাঁরাই কথা বলছেন, বাকি সব জায়গায় নীরবতা বিরাজ করছে। নির্বাচনে কারচুপি আগে মেনে নেননি, ভবিষ্যতেও মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) দেশটির মানসেহরায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, ‘দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, বাকি সব জায়গায় নীরবতা। নির্বাচনে কারচুপি আগে মেনে নিইনি, ভবিষ্যতেও মেনে নেব না।’

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা তাদের উত্থাপিত উদ্বেগ ও আশঙ্কা দূর করার পরিবর্তে উল্টো চরিত্রহননের চেষ্টা করছেন। দেশের স্থিতিশীলতা রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলামের ভূমিকা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

জেইউআই-এফ প্রধান বলেন, ‘এই দেশ আমাদের। এর প্রতি ভালোবাসা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। কোনো বহিরাগতকে রাষ্ট্রের ওপর হামলা করতে দেব না।’

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবেন।

উল্লেখ্য, মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের অন্যতম প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক নেতা। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটি দেশটির ধর্মীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সূত্র: জং নিউজ (পাকিস্তান)

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ