আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিরোধী বক্তব্য ও প্রচারণার মধ্যেও বিভিন্ন পর্যায়ের নির্বাচনে জয় পেয়েছেন বেশ কয়েকজন মুসলিম প্রার্থী। তাদের মধ্যে কেউ গড়েছেন নতুন ইতিহাস, কেউ ধরে রেখেছেন নিজেদের জনপ্রতিনিধিত্ব। সব মিলিয়ে এবারের নির্বাচন মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।