আন্তর্জাতিক ডেস্ক
ভারতে ধর্মান্তরকরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিশিষ্ট আলেম মাওলানা কালিম সিদ্দিকিসহ কয়েকজনের জামিন আবেদন খারিজের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। একই মামলায় কারাবন্দি মুফতি কাজী জাহাঙ্গীর ও ইরফান শেখের জামিনে মুক্তির জন্যও সর্বোচ্চ আদালতে আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
শনিবার (৭ নভেম্বর) মুম্বাইয়ে সাংবাদিকদের এসব কথা জানান জমিয়তে উলামায়ে মহারাষ্ট্রের সভাপতি মাওলানা হালিমুল্লাহ কাসেমি।