বর্তমান রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি ঘুরেফিরে আসছে, তা হলো পি আর নির্বাচন পদ্ধতি বা Proportional Representation (অনুপাতিক প্রতিনিধিত্ব)। নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল করার লক্ষ্যে এই পদ্ধতি নিয়ে আলোচনা জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে।
তবে এই পদ্ধতি কেবল রাজনৈতিক বা তাত্ত্বিক স্তরে নয়, সাধারণ মানুষের মাঝেও জাগাচ্ছে কৌতূহল, প্রশ্ন ও প্রতিক্রিয়া। এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চল ও পেশার ১০ জন সাধারণ নাগরিকের সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলাম-এর সাব-এডিটর নাজমুল হাসান।
তাঁদের মতামতের মধ্য দিয়ে উঠে এসেছে এই পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের ভাবনা, প্রত্যাশা এবং সংশয়।
পি আর পদ্ধতি নির্বাচন কাকে বলে?
পি আর বা Proportional Representation নির্বাচন পদ্ধতি এমন এক ব্যবস্থা যেখানে সরাসরি প্রার্থী নয়, বরং দলকে ভোট দেওয়া হয়। দলটি নির্বাচনে যত শতাংশ ভোট পায়, সেই অনুপাতে তারা সংসদে আসন পায়।
এই পদ্ধতিতে একটি দল যদি ৩০% ভোট পায়, তবে তারা প্রায় ৩০% আসন পাবে সংসদে। দলগুলো নিজেদের মনোনীত তালিকা থেকে সংসদ সদস্য মনোনয়ন দেয়।
এর সুব