বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

এনজিও অফিসে চাকরির টাকা কী বৈধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন : আমি একটি এনজি অফিসে চাকরি করি। আমার কাজ হলো আমি মানুষকে টাকা ঋণ দেই ও ঋণ দেয়া পরিমান টাকা থেকে কিছু বেশী আদায় করি। যেমন কাউকে ১০০০/-টাকা ঋণ দিলে তার কাছ থেকে কিস্তির মাধ্যমে ১১০০০/- টাকা আদায় করি। এ কাজের বিনিময় আমাকে অফিস থেকে ১৫০০০/- টাকা বেতন দেওয়া হয়। আমার প্রশ্ন হল, এ বেতন ও এই ধরনের চাকরি কি বৈধ? এ টাকা দিয়ে জীবন ধারণ করে ইবাদত করলে তা কি গ্রহণযোগ্য হবে?

উত্তর : আপনি যে কর্ম করেন তা  সুদের মধ্যে গন্য। আর সুদ হচ্ছে জঘন্যতম হারাম। তাই এ পদে চাকরি করা জায়েয হবে না এবং এর বেতন ভোগ করাও নাজায়েয। অতএব যত দ্রুত সম্ভব আপনাকে উপার্জনের কোনো বৈধ পন্থা খুঁজে বের করতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে তওবা-ইস্তিগফার করতে হবে। সূরা বাকারা : ২৭৫। তিরমিযী শরীফ ১২০৬। সহীহ বুখারী ২৭৬৬।  ; আলবাহরুর রায়েক৬/১৩৬।

এমআই/