শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

ঘরের  দরজায়  দাঁড়িয়ে কী বলবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুফতি আরিফুল ইসলাম

ঘর একটি নিরাপদ স্থান। মানুষ ঘরে নির্বিঘ্নে বসবাস ঘরে। আরামের স্থান হলো ঘর। বিভিন্ন পোষাকে থাকে ঘরে। এটি মানুষের মৌলিক অধিকার। এছাড়া মানুষ ঘরে গভীর মনোযোগে থাকে। হঠাৎ কেউ আসলে  দেমাগে চট পড়ে। এ জন্য ইসলাম একটি নিয়ম বেধে দিয়েছে। কারো ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া।

অনুমতির পদ্ধতি

সালাম

সালামের মাধ্যমে আমরা অনুমতি নিতে পারি । আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন- হে মুমিনগণ! নিজ ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি নাও এবং তার অধিবাসীদের সালাম দাও। এ পন্থাই তোমাদের জন্য উত্তম। হয়তো তোমরা উপদেশ গ্রহণ করবে। -সূরা নূর (২৪) : ২৭

কলিংবেল চাপা

তবে যদি সালাম দিলে আওয়াজ না পৌঁছে তাহলে কলিংবেল চেপে অনুমতি  নিতে পারি।  এরপর সামনে এলে সালাম দিয়ে  অনুমতি নিব। এক্ষেত্রে অনেকের মাত্রাজ্ঞানের অভাব। বেল চাপতেই থাকে। এতে ভেতরে থাকা মানুষের বিরক্ত হন। একবার নক করে বা বেল চাপ দিয়ে অপেক্ষা করা। যাতে তার কষ্ট না হয়।  সূরা আহযাব : ৫৮।

আমি আমি বলা অন্যায়

ভেতর থেকে আওয়াজ এলে অনেকে উত্তর বলে আমি আমি। এটিও সভ্যতা পরিপন্থি।   হযরত জাবির রা. বলেন, আমার পিতার কিছু ঋণ ছিল। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি নবী সা. এর কাছে এলাম এবং দরজায় করাঘাত করলাম। তিনি জিজ্ঞাসা করলেন, কে? আমি বললাম। আমি। তখন তিনি বললেন আমি আমি? যেন তিনি তা অপছন্দ করলেন। সহীহ বুখারী ৬২৫০। আল্লাহ আমাদেরকে এ সুন্নত পালন করার তাওফিক দান করেন।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ