স্মৃতিশক্তি মানুষের অমূল্য সম্পদ। ব্রেনের সঠিক ব্যবহারে মানুষের স্মৃতিশক্তি অটুট থাকে এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। আবার কারও কারও ব্রেন সবসময় একরকম থাকে না। অনেকে পড়া মনে রাখতে পারে না, ভুলে যায়। আবার আমাদের বয়সের কারণেও আমরা অনেক কিছু ভুলে যাই। তাই আল্লাহ তাআলা মানুষকে স্মৃতিশক্তি বাড়াতে দোয়া, জিকির বেশ কিছু কাজের প্রতি উৎসাহ দিয়েছেন। কোরআন-সুন্নাহর আলোকে এখানে কয়েকটি দোয়া ও আমল বলা হয়েছে।
স্মরণশক্তি বৃদ্ধির আরবী দোয়া- رَّبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ : রাব্বি যিদনী ইলমা। অর্থ : হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করুন। সুরা ত্বহা, আয়াত : ১১৪
নিয়মিত এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করবেন। স্মরণশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেন। এছাড়াও স্মরণশক্তি বৃদ্ধির কয়েকটি উপকারী আমল রয়েছে।
স্মরণশক্তি বà§
