শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

উত্তম জীবন সঙ্গী ও নেক সন্তান লাভের দোয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

বিয়ে আল্লাহর বড় এক নেয়ামত ও ইবাদত। বিয়ের মাধ্যমে মানুষ খুঁজে পায় একজন জীবন সঙ্গী। পরস্পরের সৌহার্দপূর্ণ আচরণ, ভালোবাসার রিনিঝিনি, মন ভোলানো খোশগল্প, হাসি, কৌতুকে প্রানবন্ত থাকে দুটি জীবন। জীবন সঙ্গীনী যদি হয় অসৎ, দুঃখের নেই শেষ। তখন ফিরে পেতে মন চায় আগের জীবন। একা ছিলাম, কতইনা ভালো ছিলাম। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম  দোয়া শিখিয়েছেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مِنْ زَوْجٍ تُشَيِّبُنِي قَبْلَ الْمَشِيبِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন যাওজীন তুশাইইউবুনী ক্ববলাল মাশীবি।

অর্থ : হে আল্লাহ এমন মহিলা থেকে আশ্রয় চাই, যে বার্ধক্যের পূর্বেই বৃদ্ধ বানিয়ে দেয়।

উত্তম জীবন সঙ্গীনী প্রত্যাশা করে সবাই । এর জন্য অবশ্যই দারস্থ হতে হবে আল্লাহ তায়ালার। আল্লাহ রাব্বুল তার কাছ থেকে উত্তম জীবন সঙ্গীনী চেয়ে নিতে বলেছেন। এর জন্য শিখিয়েছেন  দোয়া।

رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

উচ্চারণ :  রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আইইনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা। অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।

অথ :  হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান কর নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।

সাধারণত পিতা তার পরিবারবর্গের নেতা হয়ে থাকে। কুরআন মাজীদ তাকে এ দোয়া শিক্ষা দিচ্ছে। এর সারমর্ম হল, হে আল্লাহ! পিতা ও স্বামী হিসেবে আমি যখন স্ত্রী ও সন্তানদের নেতা, তখন আপনি আমার স্ত্রী-সন্তানদেরকে মুত্তাকী বানিয়ে দিন, যাতে আমি নেতা হই মুত্তাকীদের এবং তারা হয় আমার জন্য নয়নপ্রীতিকর। এর বিপরীতে আমি না হই ফাসেক ও পাপীদের নেতা, যারা আমার জন্য আযাব না হয়ে দাঁড়ায়। যারা নিজ পরিবারবর্গের আচার-আচরণে অতিষ্ঠ, তাদের নিয়মিতভাবে এ দোয়াটি করা উচিত।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ