মানসিক অবসাদ বিষণ্নতা ও হতাশায় জর্জরিত জীবন! দুঃশ্চিন্তা ও অস্থিরতায় দিনরাত একাকার! কী করবেন? মানসিক অসুস্থতায় ক্লান্ত জীবনে শ্রেষ্ঠ আলোক রশ্মি বিশ্বনবির একগুচ্ছ দোয়া। মানসিক বিষণ্নতায় তিনি পড়তেন-
اَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو
হে আল্লাহ! আমি তোমার কাছে রহমত (মনের প্রশান্তি) কামনা করছি...
শুধু কি তা-ই! তিনি মানসিক প্রশান্তি ও বিষণ্নতামুক্ত জীবনের জন্য অনেক মাসনুন দোয়ার আমল দিয়েছেন। এসবে দোয়ার নিয়মিত আমলেই মিলবে মানসিক শান্তি। যা তুলে ধরা হলো-
১. হজরত আব্দুর রহমান ইবনু আবি বাকরা রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুঃশ্চিন্তাগ্রস্ত (মনের অস্থিরতাগ্রস্ত) ব্যক্তির দোয়া হলো-
اَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كÙ