বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

ছুটে যাওয়া রাকাত আদায়ের জন্য মাসবুক কখন দাঁড়াবে? 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুফতি যুবাইর মাহমুদ রাহমানি  

প্রশ্ন: কখনো আমরা ইমামের সঙ্গে শুরু থেকে নামাজে শরিক হতে পারি না। দু এক রাকাত ছুটে যায়। ফলে আমরা ছুটে যাওয়া রাকাতগুলো ইমাম একদিকে সালাম ফেরানোর সাথে সাথে উঠে আদায় করে নিই। এখন প্রশ্ন হচ্ছে, ছুটে যাওয়া রাকাত আদায় করার জন্য মাসবুক কখন দাঁড়াবে? 

উত্তর: এক্ষেত্রে সঠিক নিয়ম হচ্ছে, ইমাম দু দিকে সালাম ফেরানোর পর মাসবুক ছুটে যাওয়া রাকাত আদায়ের জন্য দাঁড়াবে। একদিকে সালাম ফেরানোর পরপরই দাঁড়িয়ে যাবে না। 

কারণ, হতে পারে, ইমাম একদিকে সালাম ফিরিয়ে সাহু সাজদা করবেন। তখন মাসবুককে সাহু সাজদার জন্য দাঁড়ানো থেকে আবার ফিরে এসে সাহু সাজদায় শরিক হতে হবে। সুতরাং এ বিড়ম্বনা থেকে বাঁচার জন্য ইমাম দু দিকে সালাম ফেরানোর পরই মাসবুক তার ছুটে যাà