রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আল্লামা রসুলপুরী রহঃ প্রতিষ্ঠিত রসুলপুর মাদরাসায় মাসিক ইজতেমা ৭ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

জাকারিয়া মাসউদ ( রাজবাড়ি প্রতিনিধি ) : আল্লামা রসুলপুরী রহঃ এর প্রতিষ্ঠিত রসুলপুর মাদরাসায় মাসিক ইজতেমা আগামী ৭ জুন শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইজতেমাটি রাজবাড়ি বালিয়াকান্দি সোনাপুর রসুলপুরে অবস্থিত ইলমে তাসাউফের অন্যতম কিংবদন্তী শাইখ আল্লামা আব্দুল মতিন নেছারী রহঃ কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন, কেন্দ্রীয় দফতর: হযরতের প্রতিষ্ঠিত ইলমে নববীর মারকায জামেয়া আরাবিয়া বাইতুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আল্লামা আব্দুল মতিন নেছারী রহ: জীবিত থাকতে নিজেই প্রতিষ্ঠা করে গেছেন এই সংগঠন। পরিচালনা করেছেন ইজতেমাসহ আত্মশুদ্ধিমূলক নানা কার্যক্রম। রাজবাড়িতে হেদােয়েতের আলো ছড়াতে করে গেছেন মেহনত। 

প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাসিক ইজতেমা হয়ে থাকে। সে হিসাবে এ মাসের ইজতেমা হবে চলতি জুন মাসের  ৭ তারিখ শুক্রবার।

রসুলপুর মাদরাসার বর্তমান পরিচালক, শাইখের স্নেহাস্পদ ছোট ভাই ও খলিফা শাইখ আলহাজ্ব মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী, পীর সাহেব রসুলপুরী সর্বস্তরের মুসলমানদের ইজতেমায় জিকিরের সহিত যোগদান করার আহবান জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ