সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট আজ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন সব জেলা পরিষদ প্রশাসক চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সবক উদ্বোধন মঙ্গলবার

ঈদের নামাজের আগেই কুরবানি দেওয়া যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

কুরবানি ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির উদ্দেশ্যে পশু জবাইয়ের সময় হলো- জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে ১২ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত। 

কুরবানি করতে হবে ঈদুল আজহার নামাজের পরে। কেউ ঈদের আগে কুরবানি করলে তার কুরবানি শুদ্ধ হবে না। কেননা, নবীজি ঈদের নামাজের পরে কুরবানি করতে বলেছেন। 

বারা ইবনে আজিব রা. বলেন, ‘আল্লাহর রাসুল সা. আমাদের উদ্দেশে খুতবা দিলেন। তাতে বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা, এরপর কুরবানি করা। সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তরিকামতো হবে। আর যে আগেই জবেহ করেছে, তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, কুরবানি নয়। (সহিহ বুখারি: ৯৬৮; সহিহ মুসলিম: ১৯৬১; সহিহ ইবনে হিব্বান: ৫৯০৭)
এমনকি কুরবানির ঈদে নামাজ শুরুর আগে নবীজি কিছু খেতেন না। হাদিসে আছে, রাসুলুল্লাহ (স.) ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না; আর ঈদুল আজহার দিন নামাজ না পড়ে কিছু খেতেন না। (জামে তিরমিজি: ৫৪২)

বৃষ্টিবাদল বা অন্যকোনো ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেই কোরবানি করা জায়েজ’। (সহি বুখারি: ২/৮৩২, কাজিখান: ৩/৩৪৪, আদ্দুররুল মুখতার: ৬/৩১৮)

‘১০, ১১ ও ১২ জিলহজ—এই তিন দিনের মধ্যে প্রথম দিন কুরবানি করা অধিক উত্তম। এরপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন।’ (রদ্দুল মুহতার: ৬/৩১৬)
রাতেও কুরবানি করা জায়েজ। তবে তা শুধু জিলহজের ১০ ও ১১ তারিখ দিবাগত রাতে করতে হবে। ১২ তারিখ দিবাগত রাতে এবং ঈদের আগের রাতেও কুরবানি করা যাবে না। কেননা ওই সময়গুলো কুরবানির সময়ের অন্তর্ভুক্ত নয়। 

সুতরাং ১০ ও ১১ তারিখ রাতে কুরবানি করতে নিষেধ নেই। তবে আলোস্বল্পতার কারণে জবাইয়ে ত্রুটি হতে পারে বিধায় রাতে জবাই করা অনুত্তম। অবশ্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতে জবাই করতে কোনো অসুবিধা নেই।

(তথ্যসূত্র: ফতোয়ায়ে খানিয়া: ৩/৩৪৫, আদ্দুররুল মুখতার: ৬/৩২০, ফতোয়ায়ে হিন্দিয়া: ৫/২৯৬, আহসানুল ফতোয়া: ৭/৫১০)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ