বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গর্ভে থাকা অবস্থায় সন্তানের আকিকা করা যাবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: এখন তো আধুনিক যুগ। ৫/৭ মাসের মধ্যেই পেটের বাচ্চা ছেলে নাকি মেয়ে সেটা বোঝা যায়!

এখন প্রশ্ন হচ্ছে গর্ভকালীন সময়ে এমন বাচ্চার আকিকা করা যাবে কিনা?

উত্তর: আকিকার সম্পর্ক সন্তান জন্ম হওয়ার সাথে। নিয়ম হলো, সপ্তম দিনে আকিকা করা। এতে সম্ভব না হলে, চৌদ্দতম দিন, এতে সম্ভব না হলে একুশতম দিন আকিকা করা। এছাড়া অন্য সময়েও আকিকা দেওয়া যায়। কিন্তু জন্ম হবার আগে আকিকা দেওয়ার কোন সুযোগ নেই।

হযরত সামুরা বিন জুনদুব রা. থেকে বর্ণিত, রাসূল সা. ইরশাদ করেছেন-প্রত্যেক বালকের পক্ষ থেকে আকিা হল বন্ধক স্বরূপ, যা তার পক্ষ থেকে সপ্তম দিনে জবাই করবে, এবং তার মাথা মুন্ডাবে, এবং তার নাম রাখবে। (সুনানে আবু দাউদ, হাদিস নং-২৮৪০)

হযরত উম্মে কুরজ বলেন, আব্দুর রহমান বিন আবী বকরের পরিবারের এক মহিলা বলেন, আব্দুর রহমানের স্ত্রী ছেলে সন্তান প্রসব করে, তখন আমরা তার পক্ষ থেকে একটি ভেড়া জবাই করেছি। তখন হযরত আয়শা রা. বললেন-এমনটি, বরং পদ্ধতি হল-ছেলের পক্ষ থেকে দু’টি সমান পর্যায়ের বকরি আর মেয়ের পক্ষ থেকে একটি বকরি দিবে (আকিকা)।

তারপর এটিকে রান্না করবে, তবে এর হাড্ডিকে ভাঙ্গবে না। তারপর তা নিজে খাবে, অন্যকে খাওয়াবে, এবং দান করবে।

একাজগুলো করবে সপ্তম দিন, সেদিন সক্ষম না হলে চৌদ্দতম দিন, সেদিনও সক্ষম না হলে একুশতম দিন করবে আকিকা। (মুসনাদে ইসহাক বিন রাহহুয়া, হাদীস নং-১২৯২)

সামুরা রা. থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু যবেহ করতে হয়, তার মাথা কামাতে হয় এবং নাম রাখতে হয়। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩১৬৫)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ