লালমনিরহাটে বৃদ্ধা নুর জাহান বেওয়া ১০৭ বছর বয়সে এখনও চশমা ছাড়া পড়তে পারেন কোরআন শরিফ। এই বয়সে রয়েছেন সুস্থ। শরীরে বাসা বাঁধেনি তেমন কোনো রোগব্যাধি।
জানা যায়, তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে মহিষখোঁচা বাজার সংলগ্ন এলাকার মরহুম মহির খানের স্ত্রী। ১৯১৮ সালে জন্ম তার।
সরেজমিন দেখা গেছে, শত বছর পেরিয়ে গেলেও নুর জাহান বেওয়ার এখনো রয়েছে চোখের জ্যোতি, কানেও শোনেন স্বাভাবিক। চশমা ছাড়া পড়েন পবিত্র কোরআন শরিফ, পত্রিকা। ব্যবহার করেন মোবাইল ফোনও। কাপড় ধোয়া, ভাত রান্না, ঘর গোছানোসহ নিজের সব কাজ নিজেই করতে পারেন। অন্যের সাহায্য ছাড়াই করছেন চলাফেরা।
