মুহাম্মদ মিজানুর রহমান
ফেরাউন—মিসরের সেই একচ্ছত্র শাসক, যিনি নবী মূসা (আঃ)-এর দাওয়াত প্রত্যাখ্যান করে নিজেকে ঈশ্বর দাবি করেছিলেন। পবিত্র কুরআনে তার গল্প একটি সতর্কবার্তার মতো স্থান পেয়েছে, যেখানে অহংকার, অবাধ্যতা এবং আল্লাহর প্রতি বিদ্রোহের পরিণতির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
কুরআনের ঘোষণা
কুরআনের সূরা ইউনুসে আল্লাহ তাআলা বলেন—“আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো।”(সূরা ইউনুস: আয়াত ৯২)