মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানের আড়ালে বাঙালি সংস্কৃতির নাম করে হিন্দুয়ানি সংস্কৃতিকে মুসলমানদের জীবনে ঢুকিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চালানো হয়। পূজা-পার্বণ থেকে শুরু করে পহেলা বৈশাখ— সর্বত্র হিন্দু ধর্মীয় রীতিনীতি, প্রতীক, দেব-দেবীর প্রতিমা ও শ্লোককে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বলে প্রচার করা হয়। বিশেষত মঙ্গল শোভাযাত্রার মতো প্রকাশ্য হিন্দুয়ানি আচারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে মুসলমান সমাজের সামনে জাতীয় উৎসব হিসেবে হাজির করা হয়।
বাস্তবতা হলো, হিন্দুয়ানি সংস্কৃতি আর বাঙালি সংস্কৃতি কখনোই এক নয়। হিন্দু ধর্মীয় আচার-আচরণ, তন্ত্র-মন্ত্র, পূজা-পার্বণ, প্রতিমা বিসর্জন, মঙ্গল শোভাযাত্রা, প্রসাদ বিতরণ, আল্পনা আঁকা, পেঁচার প্রতিকৃতি এগুলো নিছক হিন্দু ধর্মীয় উপাদান ও ধর্মীয় কালচার— এগুলোকে ‘বাঙালি সংস্কৃতি’ বলা ইতিহাস ও তত্ত্ব উভয়েরই বিকৃতি।
দুঃখজনকভাবে আজকাল কিছু ইসলামি পরিচয়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও দেখা যাচ্ছে সেà¦